সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পথে পথে অসহায়দের হাতে কম্বল তুলে দিলেন এমপি পত্মী সারমিন সালাম | চ্যানেল খুলনা

পথে পথে অসহায়দের হাতে কম্বল তুলে দিলেন এমপি পত্মী সারমিন সালাম

খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র সহধর্মিনী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম নিজস্ব অর্থায়নে পথে পথে অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন। রোববার তেরখাদা ও দিঘলিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের কার্যক্রম করেন এমপি পত্মী।
রোববার দুপুর দেড়টা তেরখাদা উপজেলার মধুপুরে হেলিকপ্টার থেকে নেমেই যাত্রা শুরু জামিয়া ইসলামিয়া মোকামপুর মাদ্রাসার উদ্দেশ্যে। সেখানে ৭৫০ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করে ২৫০ শিক্ষার্থীর মধ্যে। মনোরম পরিবেশে শীতবস্ত্র পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠে শিক্ষার্থীরা। যাত্রা শুরু দিঘলিয়ার উদ্দেশ্যে। মাঠে কাজ সেরে কিংবা শ্রমজীবী মানুষেরা বাড়ি ফিরছে দুপুরের ক্লান্ত শরীর নিয়ে। হঠাৎ গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে কম্বল দেওয়া শুরু এমপি পত্মী ও বিশিষ্ট সমাজসেবিকা সারমিন সালামের। এভাবে দিঘলিয়া পর্যন্ত পথে পথে অসহায় মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করে মনের তৃপ্তি যোগান তিনি। এমন মহৎ মানুষের কাছ থেকে হঠাৎ মনের অজান্তেই শীতবস্ত্র পেয়ে মুচকি হাসি দিয়ে ঘর ফেরেন অসহায় শ্রমজীবী মানুষেরা। পরে দিঘলিয়া উপজেলার মহিষদিয়া দারুল উলুম মাদ্রাসায়ও শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফ, ম আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, জামিয়া ইসলামিয়া মোকামপুর মাদ্রাসার সভাপতি ওহিদুজ্জামান দুলু, মাদ্রাসার সুপার হাফেজ মোঃ সালাহউদ্দিন, মহিষদিয়া দারুল উলুম মাদ্রাসার মুফতি মোঃ লোকমান হোসেন, সভাপতি মাওলানা নাজির হোসেন, এমপি আব্দুস সালাম মূর্শেদীর কো-অর্ডিনেটর নোমান ওসমানী রিচি, আব্দুল্লাহ আল মামুন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবুসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।