সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে সিটি মেয়রের ত্রাণ সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে সিটি মেয়রের ত্রাণ সামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে আজ (বৃহস্পতিবার) সকালে খুলনার খালিশপুর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চত্বরে আকাঙ্খা গ্রুপের উদ্যোগে কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, তেল, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, মুক্তিযোদ্ধা নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি মেয়র  দুইশত নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পরে সিটি মেয়র পর্যায়ক্রমে নগরীর ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডসহ মোট এক হাজার ছয়শত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।