সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নয়াবাটি বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

নয়াবাটি বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

খুলনার খালিশপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধু মহল ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ-এর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলস অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রায় ৩৫০ জন সদস্য, তাদের পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন বিভিন্ন বয়সী সদস্যরা।

“তারুণ্যের বন্ধনে বন্ধুত্ব” এই স্লোগানকে ধারণ করে ১৯৯৬ সালে খালিশপুরের একঝাঁক তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বন্ধু মহল। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকায় ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে পাঠাগার কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়ন করেছে।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং নৈশভোজের ব্যবস্থা করা হয়। প্রবীণ ও নবীন সদস্যদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক মো. এনায়েত হোসেন বলেন, “বন্ধু মহল শুধু একটি সংগঠনের নাম নয়, এটি আমাদের আবেগ, ভালোবাসা ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক। ৩০ বছর পূর্তি উপলক্ষে আমরা সবাইকে একত্রিত করার চেষ্টা করেছি। পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ও সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতেও বন্ধু মহল এলাকার সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে। সংগঠনের এই বন্ধন আগামী দিনেও অটুট থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা মহানগর আরও সংবাদ

নয়াবাটি বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ কেসিসির

ন্যায়বিচার নিশ্চিতে প্রয়োজন প্রভাবমুক্ত বিচার বিভাগ: আইনমন্ত্রী

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।