সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে খুবি উপাচার্যের অভিনন্দন | চ্যানেল খুলনা

নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে খুবি উপাচার্যের অভিনন্দন

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ ও আদর্শনিষ্ঠ মানুষ। ইউজিসির চেয়ারম্যান হিসেবে তিনি গত চার বছর দায়িত্বপালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি দ্বিতীয় মেয়াদেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার মানোন্নয়নে বলিষ্ঠ ও গতিশীল ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।
আমি আশা করি, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনি একজন অভিভাবক হিসেবে আমাদেরকে সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং দিক-নির্দেশনা দেবেন। বিবৃতিতে উপাচার্য তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।