সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ননদকে হারিয়ে কাউন্সিলর হলেন ভাবি | চ্যানেল খুলনা

ননদকে হারিয়ে কাউন্সিলর হলেন ভাবি

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে ননদকে কাউন্সিলর পদে হারিয়ে বিজয়ী হয়েছেন ভাবি। বিজয়ী নারীর নাম রোনা বিবি। তিনি পৌরসভার সংরক্ষিত ১ নম্বর আসন (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বী ননদের নাম নারগিস বিবি। তিনি মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। নির্বাচনে তিনি জবা ফুল প্রতীকে ৭৫৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। আর অটোরিকশা প্রতীকে ৯৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার ভাবি রোনা বিবি। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলিনা খাতুন পেয়েছেন ৯৬৪ ভোট।

রোনা বিবি বলেন, ভোটাররা তাকে নির্বাচিত করেছেন। তিনি তাদের সেবা করতে চান। সেজন্য তিনি সবার সহযোগিতা চান।

পরাজিত প্রার্থী নারগিস বিবি বলেন, নির্বাচন করা সবার অধিকার। আর তিনি মানুষের বিপদে-আপদে পাশে থাকতে ভালোবাসেন। সে কারণেই নির্বাচন করেছেন। তিনি তার বিজয়ী ভাবি রোনা বিবিকে অভিনন্দন জানাচ্ছেন। তার প্রতি কোনো রাগও নেই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।