সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন, চিঠি হাইকমিশনে | চ্যানেল খুলনা

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন, চিঠি হাইকমিশনে

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইলে আবেদনসংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি চ্যানেল টোয়েন্টিফোরের হাতে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবী নিজেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর আইনি পরামর্শদাতা হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

আইনজীবীরা চিঠিতে আরও উল্লেখ করেন, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং দেশটির আইন ও প্রযোজ্য আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে এ আবেদন করা হয়েছে। আবেদন দুটি দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে হাইকমিশনের পরামর্শও চেয়েছেন তাঁরা।

চিঠিটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সও শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের খবর প্রকাশ করে। রয়টার্সের হাতে আসা চিঠির বরাত দিয়ে বলা হয়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এসব পরিচয়পত্র চেয়েছেন। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে দেশের বাইরে অবস্থান করছেন।

এদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। তাঁর দেশে ফেরার উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রয়টার্স।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন, চিঠি হাইকমিশনে

কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

৬ বছর বয়স থেকেই এনআইডি নিবন্ধনের উদ্যোগ নিচ্ছে ইসি

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

‘বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না’: ৭ নভেম্বরের অঙ্গীকার তারেক রহমানের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।