সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নড়াইল জেলা কল্যাণ সমিতি খুলনার সভা | চ্যানেল খুলনা

নড়াইল জেলা কল্যাণ সমিতি খুলনার সভা

শনিবার ( ১৩ নভেম্বর) স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল নড়াইল জেলা কল্যাণ সমিতি খুলনার কার্যকরি কমিটির সভা। সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সদস্য জনাব সৈয়দ আশরাফ আলী।
সাধারণ সম্পাদক ডা. গাজী মিজানুর রহমান এর সন্চালনায় সমিতিকে একটি কার্যকর সংগঠনে রুপান্তরিত করতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, এস এম হাবিব, ইমরানুল হক মিশা, এডভোকেট মুন্সী গোলাম মোস্তফা, শেখ সাত্তারুজ্জামান পিটু, এডভোকেট এটিএম মনিরুজ্জামান, তৌহিদা পারভীন রুমু, এডভোকেট বিএম রেজাউল করিম, এডভোকেট মো আহসান হাবিব, মো. আ. রউফ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম জাহিদুর রহমান উল্লাসিনি সরকার, কাজী সাইদুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, ইসরাত আরা হীরা প্রমূখ।

সভার শুরুতে নড়াইল জেলা কল্যাণ সমিতি খুলনার প্রয়াত সভাপতি জনাব এস এম রইজউদ্দিন আহমেদ, আক্কাস আলী মন্ডল ও শফিকুল হামিদ চন্দন সহ যে সকল সদস্য অতিমারিতে মৃত্যুবরণ করেন সকলের জন্য শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মো. মফিজুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে জনাব এস এম হাবিবকে বর্তমান কমিটিতে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।