সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
‘নগর ভবন আমাদের তত্ত্বাবধানে চলবে’ : ইশরাক হোসেন | চ্যানেল খুলনা

‘নগর ভবন আমাদের তত্ত্বাবধানে চলবে’ : ইশরাক হোসেন

‘নগর ভবন আমাদের তত্ত্বাবধানে চলবে। কোনো কর্মকর্তা অফিস করতে পারবেন না, তবে দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

রোববার (১৫ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, “জন্মনিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না।”

তরুণ এই নেতা বলেন, “নগর ভবনের প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে।”

শপথ গ্রহণের আগ পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে জানিয়ে ইশরাক বলেন, “গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠবে। সরকারকে বলব, দ্রুত বিষয়টির সমাধান করুন।”

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক কারণেই আমাকে শপথ পড়ানো হচ্ছে না। স্থানীয় সরকার উপদেষ্টা আদালতের রায়কে উপেক্ষা করে শপথ ভঙ্গ করেছেন, আইন অমান্য করেছেন। এ সময় তিনি নগরভবনকেন্দ্রিক সব সমস্যা দ্রুত সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: দাবি জামায়াতের

তানভীরকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।