সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ সোমবার বিকেল থেকে পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সরকারের মানবিক সহায়তা কমসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল-এর পক্ষ হতে সিটি মেয়র ২, ১, ৩, ৪, ১৫ ও ৮ নং ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে সিটি মেয়র সরকারের পাশাপাশি সামর্থ অনুযায়ী সকলকে শীতার্ত মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। একই সাথে তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম বাসার, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, মোঃ ডালিম হাওলাদারসহ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।