সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীর বিএনপির কল সেন্টারে করোনা সামগ্রী প্রদান করলেন মরহুম তৈয়েবুর রহমানের সহধর্মিনী | চ্যানেল খুলনা

নগরীর বিএনপির কল সেন্টারে করোনা সামগ্রী প্রদান করলেন মরহুম তৈয়েবুর রহমানের সহধর্মিনী

খবর বিজ্ঞপ্তিঃ করোনা ভাইরাসে আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ একটি অক্সিজেন সিলিন্ডার ও ৫শ’ মাস্ক প্রদান করেছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম তৈয়েবুর রহমানের সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা মিসেস লায়লা রহমান।
শনিবার বেলা ১২টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে মহিলা দল নেত্রী রেহেনা ঈসার মাধ্যমে নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নিকট সামগ্রীগুলো প্রেরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি. এ্যাড. ফজলে হালিম লিটন, রেহেনা ঈশা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, শেখ সাদী, সাজ্জাদ হোসেন পরাগ, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম জলি, বদরুল আনাম খান, কামরান হাসান, জিএম রফিকুল হাসান, খান শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, কে এম মাহবুব আলম, শামীম আশরাফ, রাজিবুল হাসান বাপ্পী, কাওসারী জাহান মঞ্জু, সুপ্তি জামান, ইসমত আরা কাকন, আলমগীর হোসেন প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।