সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীতে ২১নং ওয়ার্ড বিএনপি’র ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

নগরীতে ২১নং ওয়ার্ড বিএনপি’র ত্রাণ বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে লকডাউনের মাঝে কর্মহীন গরীব মানুষের খাবারের ব্যবস্থা না করে সরকার শুধু নিজেদের দলীয় লোকদের পেট ভরাচ্ছে। আজকে দেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার কারণে সারা দেশে কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছুটাছুটি করছে। এ দুঃসময় বিএনপি’র নেতা-কর্মিরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে, আর সরকার দলীয় চেয়ারম্যান-মেম্বারা ত্রাণের চাল, ডাল, তেল চুরি করছে। গরীব মানুষের জন্য সরকার কিছুই করছে না, বরং ত্রাণের হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে আওয়ামী চেয়ারম্যান-মেম্বারদের বাড়িতে। বিএনপি’র লোকেরা নিজের টাকায় গরীব মানুষদের ত্রাণ দিচ্ছে। এই মহামারিতে বিএনপি’র নেতা-কর্মিরা মানুষের পাশে আছে এবং থাকবে। রমজান মাসেও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে ইনশাল্লাহ্। সেই সাথে সকলকে সচেতন ও মানবিক হতে আহবান জানাচ্ছি।
গতকাল শনিবার দুপুরে মহানগর বিএনপি’র ত্রাণ সহায়তার কর্মসুচির অংশ হিসেবে ২১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে হ্যানে রেলওয়ে স্কুলে করোনা ভাইরাসের কারণে ঘরে বন্ধি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দির নান্নু, মোল্লা ফরিদ আহমেদ, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শফি, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, শামীম খান, আল মামুন রাজা, হাসান আলি বাবু, রবিউল আলম, মিজান সর্দার, শহিদুল ইসলাম, সোহেল হাওলাদার, মহসীন সর্দার, সিরাজুল ইসলাম, জুম্মান, পুতুল প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।