সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন | চ্যানেল খুলনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশকে আহবায়ক ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনকে যুগ্ম আহবায়ক করে খুলনা মহানগর যুবলীগের খুলনা-২ ও খুলনা -৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়ও খুলনা-২ আসনের পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হয়েছে সাবেক যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ ও যুগ্ম আহবায়ক হয়েছেন কাজী কামাল হোসেন।

এছাড়াও খুলনা-৩ আসনে নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনকে আহবায়ক করে এবং কাজী ইব্রাহিম মার্শাল, জিয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদকে যুগ্ম আহবায়ক করে পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা -৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী এস এম কামাল হোসেন এর নির্বাচনি প্রচারনা, ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার রক্ষায় উদ্বুদ্ধ করতে, নির্বাচনকে বানচালের লক্ষে গঠিত সকল ষড়যন্ত্র প্রতিহত করতে কাজ করবে যুবলীগের এই নির্বাচন পরিচালনা কমিটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।