সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে ইসলামি বিপ্লবের সময় ঘনিয়ে এসেছে: মামুনুল হক | চ্যানেল খুলনা

দেশে ইসলামি বিপ্লবের সময় ঘনিয়ে এসেছে: মামুনুল হক

দেশে ইসলামি বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, বৈষম্যহীন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। যেখানে রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য একই ব্যবস্থা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নাটোরের নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ মাঠে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লব ইসলামি বিপ্লবের পূর্বাভাস ছিল বলে মন্তব্য করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ ইসলাম ও খেলাফতের বাংলাদেশ। চব্বিশের জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় নাই। ভারতের আধিপত্যের কেনা গোলাম ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করা হয়েছে।

মামুনুল হক বলেন, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আমরা আরেকটি বাংলাদেশ দেখতে চাই, সেটা হলে ইসলামের বাংলাদেশ এবং খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। পৃথিবীর কোনো ধর্মে রাষ্ট্র শাসনব্যবস্থা নেই। শুধুমাত্র ইসলাম ছাড়া। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার মূলভিত্তি। যেখানে পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো রয়েছে।

খেলাফত মজলিশের নাটোর জেলার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম-মহাসচিব মুফতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসনাত জালালীসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।