সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি মঞ্জু’র আহবান | চ্যানেল খুলনা

দুস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি মঞ্জু’র আহবান

সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য বিএনপির নেতাকর্মী ও বিত্তশালীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। শুক্রবার (৭ মে) বিকেলে সোনাডাঙ্গা থানা বিএনপি কার্যালয়ে ১৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষ ও পথশিশুদের মাঝে ইফতারী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। প্রধান অতিথি বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি মঞ্জু বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং জিয়া পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
ইফতারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, সোনাডাঙ্গা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন খোকন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, আকরাম হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মো. আলমগীর হোসেন, মোস্তফা জামাল মিন্টু, সেখ আসমত, সেখ সুলতান আহমেদ, শেখ বাইজিদ, সজল, বেলাল, মো. দেলোয়ার হোসেন, মোঃ শফিক গাজীসহ অনেকে।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।