সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মহড়া করেছে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট | চ্যানেল খুলনা

দুর্যোগ ঝুঁকি হ্রাসে মহড়া করেছে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট

দুর্যোগ ঝুঁকি হ্রাসে মহড়া করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। আজ সোমবার দুপুরে জার্মান রেড ক্রসের সহযোগিতায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাবেক ব্যবস্থাপনা সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম.এ আউয়াল, জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা (অ. দা.) ও এনডিসি মোঃ কফিল উদ্দিন, জার্মান রেড ক্রসের হেড অফ অফিস গৌরব রায়, পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শামসুজ্জোহা, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, ইকবাল মাসুদসহ আরো অনেকে।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ১২টি বিদ্যালয়ের শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থী স্থানীয় জনসাধারণ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।