সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুর্নীতির বিরুদ্ধে অভিযানে আমরা সরকাকে সহযোগিতা করবো: জিএম কাদের | চ্যানেল খুলনা

দুর্নীতির বিরুদ্ধে অভিযানে আমরা সরকাকে সহযোগিতা করবো: জিএম কাদের

চ্যানেল খুলনা ডেস্কঃ সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। আমরা মহাজোটে নির্বাচন করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি থাকবে। আমরা সরকারকে সহযোগিতা করব।

সোমবার (৭ অক্টোবর) তিন দিনের সফরে রংপুর পৌঁছে দুপুরে এরশাদের পল্লীনিবাসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, ভোট প্রতিযোগিতামূলক হয়নি। আওয়ামী লীগ আমাদের জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদকে সমর্থন দিয়েছে। এখানকার সবাই জানে, জাতীয় পার্টি জিতবে। নৌকা-লাঙ্গল এক থাকায় সাধারণ ভোটারদের আগ্রহ ছিল না। এ কারণে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি।

রংপুরকে জাতীয় পার্টির দুর্গ উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, এখানকার মানুষের সমর্থন সব সময় জাতীয় পার্টির প্রতি ছিল, যা এবারের নির্বাচনেও প্রমাণিত হয়েছে। যদিও নির্বাচনে আগ্রহ কম থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে, আমাদের কর্মী–সমর্থকেরা তো ভোট দিয়েছে।

সাদ এরশাদের পক্ষে না থেকে দলের যেসব নেতা নির্বাচনে বিরোধিতা করেছেন, তাঁদের ব্যাপারে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান জি এম কাদের।

এসময় নবনির্বাচিত সাংসদ এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ বলেন, আমি রংপুরের সবাইকে নিয়ে কাজ করব। দলের চেয়ারম্যান, বিরোধীদলীয় নেতা, প্রধানমন্ত্রীসহ সবার সঙ্গে কথা বলে রংপুরকে এগিয়ে নিতে চাই। আমার আব্বার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আজ সকালে রংপুরে তিন দিনের সফরে এসে পল্লীনিবাসে গেলে সাদ এরশাদ তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।