সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দক্ষিণ বেদকাশীতে শিশু সুরক্ষা মেলা | চ্যানেল খুলনা

দক্ষিণ বেদকাশীতে শিশু সুরক্ষা মেলা

মানুষের জন্য ফাউন্ডেশন ও আলোকিত করি’র সেফ প্রকল্পের উদ্যোগে বুধবার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু সুরক্ষা মেলা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক ও শিশু সুরক্ষা কমিটির সভাপতি অপূর্ব কুমার। উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ৬নং ওয়ার্ডের সদস্য গোলাম কিবরিয়া এবং স্কুল শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন।
উদ্বোধনী আয়োজনের শুরুতে সেফ প্রকল্পের কাজ সম্পর্কে অবহিত করে স্বাগত বক্তব্য দেন আলোকিত শিশুর প্রজেক্ট অফিসার আইয়ুব হোসেন। এই প্রকল্পে নিজেদের কাজের অভিজ্ঞতা উপস্থিত দর্শকদের সামনে উপস্থাপন করেন ইয়ুথ লিডার সিয়াম আল হাসান। এসময় তিনি উপস্থিত সকলের প্রতি শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধের আহ্বান জানান।
উদ্বোধনী আয়োজনে বক্তারা স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ স্থানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মেলায় কৃতজ্ঞতা জ্ঞাপন ও সমাপনী বক্তব্যে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও উপস্থিত দর্শনার্থীদের ধন্যবাদ জানান আলোকিত শিশুর প্রোগ্রাম অফিসার মোঃ ইমরান জাহান আরাফাত।
অভিভাবকদের সচেতন করতে প্রকল্পের পক্ষ থেকে শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য ও সমাজসেবা অধিদপ্তরের হটলাইন ১০৯৮ সম্পর্কে জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। মেলায় শিশু সুরক্ষা নিশ্চিত, বাল্যবিবাহ রোধ এবং শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক নাটক পরিবেশন করেন নাট্য শিল্পী শিকারী সেলিম রেজা ও তাঁর দল। এছাড়াও মেলায় অংশ নেয়া শিশু কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, সেফ প্রকল্পে স্থানীয় যুব স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিতে নানামুখী কার্যক্রম রয়েছে। এই প্রকল্পের আওতায় যুব স্বেচ্ছাসেবীদের নেতৃত্বে কয়রা উপজেলার তিনটি ইউনিয়নের ৯টি স্কুলে চাইল্ড প্রটেকশন কমিটি গঠন, কমিউনিটি বেইজড চাইল্ড ফোরাম তৈরি, স্কুলে অভিযোগ বক্স স্থাপনের মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। মানুষের জন্য ফাউন্ডেশন এবং আলোকিত শিশু যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন কুয়েটের ৩১ জন শিক্ষক

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।