সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তেরখাদা উপজেলায় সেলাই মেশিন বিতরন করলেন মিসেস সারমিন সালাম | চ্যানেল খুলনা

তেরখাদা উপজেলায় সেলাই মেশিন বিতরন করলেন মিসেস সারমিন সালাম

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব টেইলার্স এর আয়োজনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুয়ারা সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর সহ- ধর্মীনি ও এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফত হোসেন মুক্তি,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,আওয়ামীলীগ নেতা শেখ রাজা মিয়া, মহিলা আওয়ামী লীগ নেতা রিনা পারভিন,আজিজা সুলতানা,যুব মহিলা লীগের আকলিমা খাতুন তুলি, আব্দুর রাজ্জাক রাজা, যুবলীগ নেতা নোমান উসমানী রিচি, সামসুল আলম বাবু,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন,ছাত্রলীগের সভাপতি শেখ হুসাইন আহমেদ,সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম, ইউপি মেম্বর নজরুল মোল্যা,রিয়াদ শেখ । পরে প্রধান অতিথি মিসেস সারমিন সালাম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীবৃন্দের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে মিসেস সারমিন সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্যকমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের চিকিৎসার খোজখবর নেন। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহীম ও অন্যান্য মেডিকেল অফিসার, আওয়ামীলীগের নেতাকর্মী, নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।