সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে কমার্স কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে কমার্স কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

0-4064x3048-0-0#

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় বেগম খালেদা জিয়া, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির-কে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদল।

রবিবার (৪ মে) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে কলেজের নবগঠিত কমিটির সভাপতি শেখ শামসাদ হোসেন আবিদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ-এর পরিচালনায় আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহিন রহমান, আফিয়া আনজুম রোদসী, বায়েজিদ শেখ, তানভীর আহমেদ, যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রহমান নাইম, তৌকির আহমেদ, নাঈম মীর, শাহরিয়ার রহমান ফাহিম তুষান, ইয়াসিন হোসেন, মাহমুদুল আলম সাহিল, আরমান শেখ, সাংগঠনিক সম্পাদক নাজের মাহমুদ নিবিড়, দপ্তর সম্পাদক তাসনিম হাসান ইনক (সহ সভাপতি পদমর্যাদা), প্রচার সম্পাদক আরাফাত হোসেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং কলেজের শিক্ষক মন্ডলীগণ ফুল দিয়ে বরণ করে নেন। এসময়ে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ উৎফুল্লো এবং আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশ বিরাজ করে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।