সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাবি ভর্তি পরীক্ষা পেছাল | চ্যানেল খুলনা

ঢাবি ভর্তি পরীক্ষা পেছাল

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এতে পরীক্ষা পূর্বঘোষিত তারিখ থেকে প্রায় দুই মাস পিছিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন তারিখ অনুযায়ী চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা ৩১ জুলাই, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা ৬ আগস্ট, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা ৭ আগস্ট, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনটের পরীক্ষা ১৩ আগস্ট এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অনুষদের ডিনরা, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।