
সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে খুলনায় এসএসসি ও সমনমান পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। এ পাবলিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৬০ জন। এর মধ্যে এসএসসিতে ১৬৬ জন, দাখিলে ১৫৯ জন ও এসএসসি ভোকেশনালে ৩৫ জন অনুপস্থিত ছিলেন।
খুলনা জেলা প্রশাসনের আইসিটি ও কল্যাণ শাখা সূত্র জানায়, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ২৬ হাজার ৭০০ জন। খুলনা ও মহানগরীর ৯৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসির ৫৪টি কেন্দ্রে ২১ হাজার ৫১৭ জন, দাখিলের ১৪টি কেন্দ্রে ৩ হাজার ৫৮২ জন এবং এসএসসি ভোকেশনালের ২৭টি কেন্দ্রে ১ হাজার ৬০১ জন অংশগ্রহণ করার কথা ছিল।
আজ মঙ্গলবার প্রথম দিনে এসএসসি’র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৭ হাজার ৫১৪ জন। সেই তুলনায় এবার এসএসসি ও সমমানে পরীক্ষার্থী কম রয়েছে ৮১৪ জন।


