সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়া ১কেজি গাজাসহ মাদকসহ গ্রেফতার-১ | চ্যানেল খুলনা

ডুমুরিয়া ১কেজি গাজাসহ মাদকসহ গ্রেফতার-১

খুলনার ডুমুরিয়ায় ১কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি শেখ সিদ্দিক (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় ডুমুরিয়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার খুলনা- চুকনগর মহাসড়কের চাকুন্দিয়া দোকান ঘর মোড় হতে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। সে ডুমুরিয়া থানাধীন চাকুন্দিয়া গ্রামের শেখ শহিদুল ইসলাম ওরফে খোকনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, এস আই বিশ্বজিত কুমার পাল। তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানাতে পারেন যে, মাদক কারবারি সেন্ডিকেট গাঁজা বেচা কেনার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শেখ সিদ্দিক হাতে থাকা একটি ব্যাগের ভিতর রাখা গাঁজা নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। পুলিশ কৌশলে তাকে আটক করে।

এসময় তার কাছে থাকা বাজার করা ব্যাগের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে ১,৭৩৬ কোটি টাকা

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

বিভিন্ন উদ্ভট নামে পরিচিত খুলনার শীর্ষ সন্ত্রাসীরা

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ৩ জনের কারাদণ্ড, জরিমানা ৩ কোটি ১৫ লাখ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।