সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ট্রাফিক সদস্যের নাক ফাটিয়ে গ্রেফতার ছাত্রদল নেতা | চ্যানেল খুলনা

ট্রাফিক সদস্যের নাক ফাটিয়ে গ্রেফতার ছাত্রদল নেতা

যশোরে সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শাওন ইসলাম সবুজ নামের ওই ছাত্রদল নেতাকে শনিবার রাত ৮টার দিকে গ্রেফতার করেছে পুলিশ।

শাওন শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে। তিনি যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। আর ভুক্তভোগী ট্রাফিক পুলিশ সদস্যের নাম কে এম শরিফুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম শহরের জেল রোডে ল্যাব এইড হাসপাতালের সামনে ডিউটি করছিলেন। সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন শাওন। রাস্তায় যানজট তৈরি হলে তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন শরিফুল। এ সময় শাওন তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। বাগবিতণ্ডার একপর্যায়ে শাওন ঘুষি মেরে ট্রাফিক সদস্য শরিফুলের নাক ফাঁটিয়ে দেন।

এ সময় পথচারীরা জড়ো হয় পুলিশ সদস্যকে রক্ষা করে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ অফিস থেকে কয়েকজন‌ সদস্য ঘটনাস্থলে গিয়ে শাওনকে আটক করে। পরে তাকে কোতয়ালি থানায় সোপার্দ করা হয়।

ভুক্তভোগী ট্রাফিক সদস্য শরিফুল বলেন, ‘হাসপাতাল মোড়ে দায়িত্ব পালন করছিলাম। এ সময় শাওন নামের এক যুবক সড়কের বাম পাশে মোটরসাইকেল রাখে। এতে যানজটের সৃষ্টি হয়। তাই ওই যুবককে গাড়িটি সরানোর জন্য বলি। তখন শাওন ক্ষিপ্ত হয়ে আমাকে বলে, ‘‘তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস। তোর এতো সাহস হয় কিভাবে।’’ এরপর পুনরায় তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে শাওন আমাকে মারধর করতে থাকে। পরে পথচারী ও সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে যায়।’

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, ‘পুলিশ সদস্যকে মারধর করায় শাওন নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছেসেই মামলায় তাকে গ্রেফতার দেকানো হয়েছে।’

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, ‘সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের বাগবিতণ্ডা হয়েছে শুনেছি। নাক ফাটানোর বিষয়টি জানি না। এ ঘটনায় আমরা বিব্রত। ব্যক্তির দায় তো সংগঠন নিবে না।’

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

সরকারি ছুটির মধ্যেই খোলা থাকবে বেনাপোল বন্দর

শার্শা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।