সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের | চ্যানেল খুলনা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস হোসেন যশোরের চূড়ামনকাটি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে দোকানে চা পান করছিলেন চালক আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।