সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জয় ছিনিয়ে আনতে মাঠে নামবে শিবসা ওয়ারিয়ার্স | চ্যানেল খুলনা

খুলনা মিডিয়া কাপ ফুটবল

জয় ছিনিয়ে আনতে মাঠে নামবে শিবসা ওয়ারিয়ার্স

খুলনা মিডিয়া কাপ ফুটবলে এবার নতুন শক্তি হিসেবে মাঠে নামছে শিবসা ওয়ারিয়ার্স। ‘দৈনিক খুলনা’র ব্যবস্থাপনায় তরুণ ও সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে তৈরি দলটি টূর্নামেন্টে সেরা পারফরমেন্স তুলে ধরতে প্রস্তুত হচ্ছে। সেই সাথে পত্রিকার প্রশাসনিক কর্মকর্তারা দলের বিজয় ছিনিয়ে আনতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দৈনিক খুলনা’র কার্যালয়ে শিবসা ওয়ারিয়ার্সের প্রথম বৈঠকে খেলোয়াড়, কর্মকর্তাদের পরিচিতি ও দলের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক খুলনার সম্পাদক মো. আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল ও দৈনিক খুলনা’র কার্যনির্বাহী সম্পাদক এসএম মাহবুবুর রহমান।
বৈঠকে সকলের সম্মিলিত সিদ্ধান্তে দলের পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি, ম্যানেজার, কোচ, ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষনা করা হয়। ম্যানেজার হিসেবে দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মো. শাহআলম, কোচ দৈনিক খুলনার বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, ক্যাপ্টেন মাকসুদ রহমান, ভাইস ক্যাপ্টেন আসাফুর রহমান কাজলকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া আগামী শনিবার সকাল থেকে প্রাকটিস সেশন শুরু করার সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সোহেল মাহমুদ, শেখ আল এহসান, হেদায়েৎ হোসেন মোল্লা, কামরুল আহসান, প্রবীর বিশ^াস, আহমদ মুসা রঞ্জু, খায়রুল আলম, জাকারিয়া হোসেন তুষার, আল মাহমুদ প্রিন্স, কামরুল হোসেন মনি, কলিন হোসেন আরজু। শিবসা ওয়ারিয়ার্সের অন্য খেলোয়াড়রা হচ্ছেন মুহা. সামছুজ্জামান শাহীন, নুর ইসলাম রকি ও সাদ আহমেদ খান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।