সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা আজ (বুধবার) বিকেলে  জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা কার্যালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় শিশুশ্রম নিরসনকল্পে সরকার গৃহীত কর্মসূচির অগ্রগতি, কারিগরি শিক্ষার প্রসার, উপজেলা পর্যায়ে শিশুশ্রম নিরসনে অধিক নজরদারি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা ও শিশুশ্রম বিষয়ে কাজ করা এনজিওদের মধ্যে সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, সরকার ২০২১ সালের মধ্যে ৩৮টি ঝুঁকিপূর্ণ খাতকে শিশুশ্রম মুক্ত ও ২০২৫ সালের মধ্যে দেশ হতে সকল প্রকার শিশুশ্রম বিলোপ করতে চায়।
খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।