সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না | চ্যানেল খুলনা

জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কোনো প্রকার জুলুম অন্যায়কে প্রশ্রয় দেবে না। নাটোরের বড়াইগ্রামের নির্যাতিত ব্যবসায়ী উজ্জ্বলকে গ্রেফতার করা ঠিক হয়নি। তার ওপর নির্যাতনকারীরা বিএনপির লোক হলেও তাদের বিরুদ্ধে মামলা নিতে হবে। প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে কর্মকর্তাকে বলেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতাদেরও বলা হয়েছে।

রোববার বড়াইগ্রামের বনপাড়ায় ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানার জন্য আমাকে পাঠিয়েছেন। ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি, যারা বিএনপির নাম ব্যবহার করে কাজটি করেছে। অথচ তারা রাজনীতি করেন না। তার (উজ্জ্বল) ওপর আক্রমণ হয়েছে, আবার ভিকটিমকেই গ্রেফতার করা হয়েছে- এর বিরুদ্ধে আমি। তবে তার নামে আগে মামলা থাকলে ভিন্ন কথা। তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলী, বনপাড়া পৌর বিএনপির সভাপতি লুৎফর রহমান, সম্পাদক সরদার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কুমার মণ্ডলকে প্রকাশ্যে পিটিয়ে পুলিশে দেয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।