সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল | চ্যানেল খুলনা

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

পবিত্র কাবা শরিফের সামনে থেকে ধারণ করা একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় তাকে কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ এই বার্তার মাধ্যমে ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।

এদিকে, নিজের পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল। তিনি লিখেছেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’

মন্তব্যের শেষাংশে অভিনেত্রী আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বার্তায় অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

কেমোথেরাপির মাঝেও প্রকৃতির সান্নিধ্যে তানিয়া বৃষ্টি, ফিরছে প্রশান্তি

জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে: কৌশানী মুখার্জি

দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন

কৌশানির নীল শাড়ির লুকে মুগ্ধ ভক্তরা

ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।