সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর | চ্যানেল খুলনা

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

ভারতীয় সিনেমার বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি।

পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, ভোরে নিজের বাড়িতে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করে জ্ঞান হারান নানা পাটেকর। পরে চিকিৎসকেরা তাঁর বাসায় গিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না হওয়ায় ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে গোয়ার মণিপাল হাসপাতালে নেওয়া হয়।

সংবাদ সংস্থা এএনআইয়ের সূত্রে বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট ধরে চিকিৎসকেরা সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী তাঁর মরদেহের ময়নাতদন্ত করা হবে।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। হিন্দি ও মারাঠি সিনেমায় কয়েক দশকের ক্যারিয়ারে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘আব তাক ছাপ্পান’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’সহ বহু সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন।

তাঁর অভিনয়ের বিশেষত্ব ছিল সংলাপ বলার নিজস্ব ধরন, কণ্ঠস্বরের ওঠানামা, গভীর দৃষ্টি ও স্বতন্ত্র শরীরী ভাষা। ‘পরিন্দা’য় আন্না চরিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারে সেরা সহ-অভিনেতার সম্মান পান। ‘ক্রান্তিবীর’-এর অভিনয়ের জন্য পান সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘খামোশি: দ্য মিউজিক্যাল’-এ সংলাপহীন আবেগঘন অভিনয়, ‘আব তাক ছাপ্পান’-এ কঠোর পুলিশ কর্মকর্তা এবং ‘ওয়েলকাম’-এ উদয় শেঠির হাস্যরসাত্মক চরিত্র—বৈচিত্র্যময় ভূমিকায় তাঁর অভিনয় তাঁকে আলাদা পরিচিতি দেয়।

মারাঠি চলচ্চিত্র ‘নটসম্রাট’-এ গণপত বেলভালকর চরিত্রেও তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ক্যারিয়ারে নানা পাটেকর শুধু চরিত্রে অভিনয় করেননি, তাঁর নিজস্ব অভিনয়শৈলীতে চরিত্রগুলোকে দর্শকের কাছে স্মরণীয় করে তুলেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কেমোথেরাপির মাঝেও প্রকৃতির সান্নিধ্যে তানিয়া বৃষ্টি, ফিরছে প্রশান্তি

জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে: কৌশানী মুখার্জি

দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন

কৌশানির নীল শাড়ির লুকে মুগ্ধ ভক্তরা

ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।