সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা | চ্যানেল খুলনা

ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা

দেশীয় শোবিজের পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এশিয়া পোস্টের সেলিব্রিটি শো ‘এপি গ্ল্যামার’-এ নিজের শৈশবের একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, মাত্র ক্লাস থ্রিতে পড়ার সময় প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন।

শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রভার কাছে জানতে চাওয়া হয়, প্রথম প্রেমের প্রস্তাব তিনি কোন শ্রেণিতে পড়ার সময় পেয়েছিলেন। জবাবে তিনি বলেন, “ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে চিঠি দিয়েছিল, সে মনে হয় সেভেন-এইটে পড়ত। সেও তখন ছোটই ছিল।”

চিঠি পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ার কথা জানিয়ে প্রভা বলেন, “চিঠিটা পেয়ে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। শুধু মনে হচ্ছিল, আম্মু জানতে পারলে আমাকে মারবে। তাই চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।”

ওই চিঠির কোনো উত্তর দিয়েছিলেন কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, “না, একদমই না। ওই ছেলেটিও পরে আর কোনো যোগাযোগ করেনি। এরপর আমাদের আর কখনো দেখাও হয়নি।”

শৈশবে পরিবারের শাসনের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রভা। তিনি বলেন, ছোটবেলা থেকেই মা তাকে নিয়মিত শাসন করতেন, যা এখনো অব্যাহত আছে।

প্রভার ভাষায়, “আমি ভাত না খেলেও মা বকা দিতেন। আর এখন বেশি খেলে বলেন, এত খেও না, মোটা হয়ে যাবে। মা শাসন করলেও বাবা কখনোই শাসন করতেন না।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

কেন এখনও বিয়ে করেননি ৪৭ বছর বয়সী রাইমা, জানালেন নিজেই

মাতৃত্বের পর শরীর নিয়ে যে কথা বললেন ক্যাটরিনা

শুটিংয়ের চুক্তিতে ‘পিরিয়ড লিভ’ চান শ্রুতি হাসান

ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেল ১ ইউরো ক্ষতিপূরণ

আমি এখানে চাষ করতে আসিনি, ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষুব্ধ অহনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।