সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, প্রশ্ন আজহারের | চ্যানেল খুলনা

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, প্রশ্ন আজহারের

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবির প্রেক্ষাপটে দলটির সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারি দলের উদ্দেশে আজহারুল ইসলাম বলেন, ‘আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? ফ্যাসিবাদ নির্মূল করতে চাইলে সব চিহ্ন মুছে ফেলতে হবে।’

বক্তব্যের শুরুতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের স্মরণ করে তিনি দাবি করেন, ‘জুডিশিয়াল কিলিং’-এর মাধ্যমে তাঁদের হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রস্তাবিত বাজেটকে ‘অতি উচ্চাভিলাষী, ঋণনির্ভর ও সীমাবদ্ধতায় আক্রান্ত’ উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব আহরণে অনিশ্চয়তা, ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং মূল্যস্ফীতির চাপ বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সুদভিত্তিক অর্থনীতির সমালোচনা করে তিনি ইসলামী শরিয়াহভিত্তিক ‘রিটেইল সুকুক’ চালুর মাধ্যমে ধীরে ধীরে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, প্রশ্ন আজহারের

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিন: মাহবুব উদ্দিন খোকন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।