সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতীয় শোক দিবস উপলক্ষে খালিশপুরে যুবলীগের ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

জাতীয় শোক দিবস উপলক্ষে খালিশপুরে যুবলীগের ত্রাণ বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় ৬ আগষ্ট শুক্রবার খালিশপুরের ১০নং ওয়ার্ডের বঙ্গবাসী মোড় এলাকায় যুবলীগের পক্ষ থেকে দোয়া ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সাবেক ছাত্রলীগ নেতা তালুকদার মশিউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা এস এম নূর হাসান জনির পরিচালায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, থানা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এ এস এম সায়েম মিয়া, ১০নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ নেতা দেলোয়ার হাসান দিলান, মুন্সি মনোয়ার হোসেন, জি এম শফিক, আ’লীগ নেতা মনির হোসেন বাবু, যুবলীগ নেতা মোশারেফ হোসেন পাটোয়ারী,আনোয়ার হোসেন মিল্লা,নাঈমুজ্জামান রাজিব. মোঃ রানা, ছাত্রলীগ নেতা শেখ মোঃ জসিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।