সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

‘কোভিডোত্তর বিশে^র টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্য নিয়ে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ আজ (শুক্রবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিবন্ধীদের জন্য সবকিছু আলাদা থাকা দরকার। বর্তমান সরকার প্রতিবন্ধীদের প্রতি বিশেষ সহানুভূতিশীল। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, অটিজম রিসোর্স সেন্টার, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, ক্রীড়া কমপ্লেক্স নির্মাণসহ প্রতিবন্ধী ও অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করছে। অতিথির আরও বলেন, তাঁদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে। প্রতিভা বিকাশে প্রতিবন্ধীদের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রতিবন্ধীরা আমাদের সমাজের একটি অংশ। তারা কোন অবহেলার শিকার না হয় সেদিক বেশি গুরুত্ব দিতে হবে।
সভায় জানানো হয়, খুলনা জেলায় প্রায় ৩৫ হাজার ভাতাভোগী প্রতিবন্ধী রয়েছেন। এছাড়া জেলায় ৪১ হাজার একশত ৯০ জন প্রতিবন্ধীর ডাটাবেইজ ইতোমধ্যে তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেনের সভাপতিত্বে এতে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।