সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ফুলতলা উপজেলায় কমিটি গঠন | চ্যানেল খুলনা

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ফুলতলা উপজেলায় কমিটি গঠন

শনিবার দুপুর ১২ টায় আশরাফুল উলূম কওমি মাদ্রাসা ও মসজিদ দক্ষিণডিহি ফুলতলায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ফুলতলা উপজেলার কমিটি গঠন করা হয়।
উক্ত বৈঠকে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী খুলনা দারুল উলূম মাদরাসার সম্মানিত মুহতামিম হযরত হাফেজ মাওলানা মুশতাক আহমাদ, আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, মহানগর সভাপতি হযরত মাওলানা মুফতি গোলামুর রহমান।
প্রধান অতিথি মাওলানা মুশতাক আহমাদ তার বক্তব্যে বলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ যে সংগঠনটি দেশব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে, সেটি অল্প দিনের মধ্যে অনেক ভালো কাজ করেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সফলতা দেখতে পাচ্ছি।
উপস্থিত উলামায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে বেজেরডাঙ্গা বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরুদ্দীন কে সভাপতি ও অলকা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহসিন উদ্দিন কে সাধারণ সম্পাদক করে একটি বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।