সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, কুরআনের শিক্ষাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। এই প্রজন্মের শিক্ষার্থীরা কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠলে সমাজ হবে শান্তিপূর্ণ ও আলোকিত। এমন আয়োজন সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা মহানগরীর উদ্যোগে মঙ্গলবার হাফেজ মানসুর আহমেদ (রহ.) হাফিজিয়া মাদরাসায় ও বায়তুল মিরাজ জামে মসজিদে প্রাঙ্গণে ৩০ তম জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের মহানগরী সভাপতি হাফেজ মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ সালাউদ্দীনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইমদাদুল্লাহ, হাফেজ মাওলানা বদিউজ্জামান, হাফেজ আনসার আলী, হাফেজ মাওলানা মুফতি মাইনুল ইসলাম, হাফেজ ক্বারী মুস্তাকিম বিল্লাহ ও হাফেজ রহমান প্রমুখ।

খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের কুরআনের সঙ্গে সম্পৃক্ত করা, তাদের হৃদয়ে দ্বীনি চেতনা ও ঈমানি প্রেরণা সৃষ্টি করা। আমরা চাই, প্রতিটি গ্রামে অন্তত একজন হাফেজে কুরআন তৈরি হোক। আমাদের সমাজে কুরআনের আলো ছড়িয়ে পড়–ক, যাতে তরুণ প্রজন্ম মাদক, ভোগবাদ ও অনৈতিকতার অন্ধকার থেকে মুক্তি পায়। তিনি বলেন, যারা আল্লাহর কিতাব মুখস্থ করছে, তারা আসলে আল্লাহর সেই প্রতিশ্রুতি সংরক্ষণের অংশীদার, যা তিনি নিজেই ঘোষণা করেছেন-‘ইন্না নাহনু নায্জালনাযিকরা ওয়াইন্না লাহু লাহাফিজু’। তিনি আরও বলেন, কুরআনের হাফেজ হওয়া শুধু দুনিয়ার সম্মান নয়; এটি আখিরাতের সর্বোচ্চ মর্যাদা অর্জনের পথ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবসে এমইউজে খুলনার আলোচনা সভা

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খুবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই ওসমান হাদীর ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে

শরিফ ওসমান বিন হাদীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।