সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাত্র জনতার বিপ্লবে দেড় যুগের অপশাসন ও নিপীড়নের অবসান হয়েছে : তুহিন | চ্যানেল খুলনা

৩নং ওয়ার্ড বিএনপির সুধী সমাবেশে শফিকুল আলম তুহিন

ছাত্র জনতার বিপ্লবে দেড় যুগের অপশাসন ও নিপীড়নের অবসান হয়েছে : তুহিন

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন; বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। দীর্ঘ ১৭ বছর ধরে বৈষম্যমূলক রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হয়। ছাত্র-জনতার বিপ্লব স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য স্মরণীয় ও ঐতিহাসিক বিপ্লব। ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দীর্ঘ দেড়যুগের অপশাসন, দুঃশাসন, অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের অবসান হয়েছে। বর্তমান অর্ন্তবরতী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্নভাবে ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর রেলিগেট ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব সময় আমাদেরকে পাহারা দিতে হবে এই চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতি যাতে আর ফিরে না আসে। সেজন্য দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মোহাম্মদ আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন, রোবায়েত হোসেন বাবু, আনসার আলী, নুর ইসলাম বাচ্চু, মতলবুর রহমান মিতুল, লিয়াকত হোসেন লাভলু, শফিকুল আমিন লাভলু, খবির উদ্দীন, পারভেজ ইসলাম, সিরাজুল ইসলাম সানি, হুমায়ুন কবির, রকিবুল ইসলাম মিঠু, এলেম হাওলাদার, এম এম জসিম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ মহিদুল ইসলাম, আল আমিন সরদার রতন, মোহাম্মদ আল আমিন লিটন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ সুজন হোসেন, রওশন মুস্তাফিজ নয়ন, মোহাম্মদ হাসিবুর রহমান শোভন, মোহাম্মদ মানিক গাজী পমূখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি

নির্বাচনে ফলাফল যা-ই হোক মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।