সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেলের রোগমুক্তি ও সুস্থতা কামনায় নগর ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল | চ্যানেল খুলনা

ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেলের রোগমুক্তি ও সুস্থতা কামনায় নগর ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল এর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। বুধবার বাদ আসর শঙ্কমার্কেট সংলগ্ন আজমিরী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ছাত্রনেতা রাসেল এর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ ও খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাহামুদুল হাসান শাওন, জহির আব্বাস, মেহেদী হাসান মান্না, বোরহান উদ্দীন সজিব, দিদারুল আলম, মেহেদী হাসান সুজন, মাহামুদুল হাসান সুজন, খান মোসাদ্দেক হোসেন ইমন, শিকদার রাসেল, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, তরিকুল ইসলাম তুফান, মেহেদেী হাসান স্বপন, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, মশিউর রহমান বাদশা, জুয়েল শেখ, শাহ আরাফাত রাহীব, মেহেদী হাসান সজিব, রবিউল ইসলাম প্রিন্স, মোঃ গালিব হোসেন, রায়হান শেখ মুন্না, হামিম ইসলাম আবির, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, রুমান আহমেদ, আলী হোসেন, পিয়াল হাসান, রিয়াদ খান, সাইফুল ইসলাম মিরাজ, ফাহিম ফয়সাল ওপল, তামিম হোসেন, রাজিউন ইসলাম রাজু, আবিদ আল হাসান, সাজ্জাদ সাজু, রাব্বি আহমেদ রানা, হাসান শেখ, রায়হান শিকদার, ইমতিয়াজ মুন্না, তানভীর ইসলাম সাব্বির, হাসানুল সাকি, আসিফ তালুকদার প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিলে আসাদুজ্জামান রাসেল এর আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুুসুল্লিদের মাঝে তবারব বিতরণ করা হয়। উল্লেখ্য যে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল গত ৩১ মার্চ দিবাগত রাত থেকে অসুস্থতা অনুভব করায় গত ১লা এপ্রিল সকালে নগরীর একটি বেসরকারী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হয়। সেখানে দুইদিন চিকিৎকাধীন থেকে শারীরিক অবস্থার একটু উন্নতি হলে ডাক্তারের পরামর্শে তিনি বাসায় ফেরেন। ইতোমধ্যে তিনি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন এবং তার ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি বাসায় হোম-কোয়ারেন্টাইনে আছেন।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।