সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাত্রকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ছাত্রকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ১১ বছরের মাদ্রাসা এক ছাত্রকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উক্ত মাদ্রাসার শিক্ষক মাহাদি হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ থেকে মাহাদিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষক মাদারীপুরের চর মাগুরিয়া পাকদি বাস স্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার ছেলে। তিনি হাসনাবাদ হাউজিং এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন এবং ওই মাদ্রাসার পরিচালক।

মামলার এজহারে থেকে জানা গেছে, যাত্রাবাড়ী এলাকার এক প্যাকেজিং ব্যবসায়ী তার ছেলেকে গত বছর হাসনাবাদ এলাকার একটি মাদ্রাসায় ভর্তি করেন। মাদ্রাসা পরিচালক মাহাদি ছেলেটিকে তার ইচ্ছার বিরুদ্ধে কয়েকবার ধর্ষণ করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তাকে মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের কাগজপত্র নিয়ে থানায় এসে ছেলেটির বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করেন। মামলা পেয়ে আমরা মাহাদি হাসানকে গ্রেপ্তার করি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পথচারীকে অশ্লীল অঙ্গভঙ্গি, অটোচালক গ্রেপ্তার

তনু হত্যা মামলায় ১০ বছর পর ওয়ারেন্ট অফিসার হাফিজুর গ্রেপ্তার

আশুলিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক গুরুতর আহত

চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।