সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর হিজলা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালানা কমিটি গঠন | চ্যানেল খুলনা

চিতলমারীর হিজলা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালানা কমিটি গঠন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারীর হিজলা ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৫ টায় শান্তিখালী সবুজ সংঘ মাধ্যমিক বিদ্যালয় সেমিনার হলে এ নির্বাচনী কেন্দ্র কমিটির গঠনের লক্ষে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বাদশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাজান শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বাদশা, ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ, বাসুদেব মÐল, বাকাবিল্লাহ, পুতুল রানী সমাদ্দার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সঞ্চিতা কির্ত্তুনীয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঞ্জন কুমার মÐল, জালাল উদ্দীন শেখ, নির্মল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস, শেখ বুলবুল আহমেদ, ওহাব আলী শেখ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাইম খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সভা শেষে সর্ব সম্মতিক্রমে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।