সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীর ওসি’কে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা | চ্যানেল খুলনা

চিতলমারীর ওসি’কে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

বাগেরহাটের চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক’কে জনস্বার্থে নড়াইল জেলায় বদলি করায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ম-ল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সাবেক সভাপতি পংকজ ম-ল, সাবেক সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সাফা, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমানসহ চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ ছাড়াও পৃথক পৃথক ভাবে চিতলমারী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান মোঃ শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা পুলিশিং কমিটির সভাপতি, প্রাক্তন অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, চিতলমারী সাহিত্য পরিষদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, শুরসাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অনুপ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওসি মীর শরিফুল হক’কে বিদায় সংবর্ধনা প্রদান করেণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।