সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে ১২৭৩ পরিবার পেল খাদ্য সহায়তা | চ্যানেল খুলনা

চিতলমারীতে ১২৭৩ পরিবার পেল খাদ্য সহায়তা

বাগেহরাটের চিতলমারী সদর ইউনিয়নের চা বিক্রেতা, নছিমন চালক, মটর সাইকেল চালকসহ ১২৭৩ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৯ টি ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারীদের এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। রবিবার সকাল ১১ টায় চিতলমারী সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, ইউপি সদস্য শেখ শহিদ, মোঃ শহিদুল ইসলাম শেখ প্রমুখ। এ সময় প্রত্যেক কার্ডধারীকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।