সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে ষষ্ঠ বারের মত শেখ পরিবারের নামে কোরবানি দেবেন শেখ নিজাম উদ্দীন | চ্যানেল খুলনা

চিতলমারীতে ষষ্ঠ বারের মত শেখ পরিবারের নামে কোরবানি দেবেন শেখ নিজাম উদ্দীন

বাগেরহাটের চিতলমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ষষ্ঠবারের মত প্রধানমন্ত্রীসহ শেখ পরিবারের সদস্যদের নামে নিজ গোয়ালে পালন করা গরু কোরবানি দেবেন চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন। বিগত পাঁচ বছরের ন্যায় এ বছরও পরম আদর-যত্নে নিজ গোয়ালে পালন করা কালো রঙের একটি গরু তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়সহ শেখ পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন।

এ ব্যাপারে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন জানান, প্রতি বছরের ন্যায় এ বছর তিনি নিজ গোয়ালে লালন-পালন করা বৃহৎ আকৃতির একটি গরু প্রধান মন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের জননন্দিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়সহ শেখ পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। নিজ গোয়ালের গরু কোরবানি দেওয়ার এই ধারাটি তিনি আগামীতে অব্যাহত রাখবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।