সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জেষ্ঠ্য শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ১০ টা উপজেলা পরিষদ সেমিনার হলে এক ভার্চুয়াল আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষধ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফাসহ বীরমুক্তি যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তর প্রধানগণ। এ ছাড়াও জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।