সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ | চ্যানেল খুলনা

চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাস করণের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। সম্মানীত অতিথি ছিলেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম, বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মোঃ মশিউর রহমান খান, মোঃ মনিরুজ্জামান, এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, শেখ অনিক প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিংবডির অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী, আবুল বাসার তালুকদার, মোঃ আক্কেল আলী, শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, আমানত আলী ফকির, সুমা রায়। সমাবেশে বক্তারা কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেণ। এ সময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।