সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা

বাগেরহাটের চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা এবং জুলাই গণঅভ্যূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় শেরে বাংলা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু। স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, সহকারী অধ্যাপক শেখ মঈনুদ্দিন, চন্দ্র শেখর মিস্ত্রী, হুমায়ুন কবির প্রিন্স প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহি মোল্লাসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

স্মরণ সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে জুলাই গণঅভ্যূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর ও সদস্য সচিব ইমরাজ মিরাজ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।