সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে টাকায় মিলছে না ধান কাটার শ্রমিক, দিশেহারা চাষি | চ্যানেল খুলনা

চিতলমারীতে টাকায় মিলছে না ধান কাটার শ্রমিক, দিশেহারা চাষি

বাগেরহাটের চিতলমারীতে চলতি মৌসুমে ধানের ভালো ফলন হলেও গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে মাঠ ভরা পাকা ধান নিয়ে বিপাকে রয়েছেন চাষিরা। একই সময়ের বেশির ভাগ জমির ধান পাকার কারণে তীব্র আকারে শ্রমিক সংকট দেখা দিয়েছে।

সরজমিনে উপজেলার একমাত্র শ্রমিক বাজার দূর্গাপুর গিয়ে দেখা গেছে প্রতিদিন কাক ডাকা ভোর থেকেই চিতলমারীসহ আশ- পাশের কয়েকটি উপজেলা থেকে শত শত ধান কাটা শ্রমিক এই বাজারে ভির জমান। ভোর সাড়ে ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত জমির মালিক ও ধান কাটা শ্রমিকের হাক-ডাকে মুখোরিত থাকে বাজারটি।

বর্তমানে জন প্রতি শ্রমিকের জন্য জমির মালিককে দৈনিক ১২শ টাকা থেকে ১৪ টাকা পর্যন্ত প্রদান করতে হচ্ছে। এ ছাড়াও দুই বেলা খাবার প্রদান করায় জন প্রতি শ্রমিকের জন্য জমির মালিককে ১৫শ টাকার মত গুনতে হচ্ছে। এদিকে ধানের দাম তুলনা মুলক কম থাকায় দুঃচিন্তায় রয়েছেন এলাকার চাষিরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।