সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চামড়ার ন্যায্যমূল্য প্রদান করুন ও কওমী মাদ্রাসা গুলি খুলে দিন | চ্যানেল খুলনা

মানববন্ধনে আইম্মা পরিষদ নেতৃবৃন্দ

চামড়ার ন্যায্যমূল্য প্রদান করুন ও কওমী মাদ্রাসা গুলি খুলে দিন

বুধবার সকাল ১১ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্যে আইম্মা পরিষদ নেতৃবৃন্দ বলেন, কুরবানির পশুর চামড়ার দাম চার পাঁচ বছর নিন্মগামি যেখানে সব পন্যের দাম উর্দগামি, যে চামড়া আগে দুই  হাজার টাকায় বিক্রি হতো সে চামড়া এখন দুইশত টাকা দিয়েও ব্যবসায়িরা কিনতে চায়না। গার্মেন্টস ও পাটশিল্পের মতো চামড়া শিল্পের বাজারও অন্য দেশের হাতে চলে যাচ্ছে, যার কারণে দেশের মাদ্রাসা গুলি শুধু ক্ষতির মুখে পড়বে এরকম না, বরং সামগ্রিক ভাবে দেশের অর্থনীতি হুমকির দিকে যাচ্ছে। এ অবস্থা থেকে চামড়াশিল্প রক্ষার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাথে সাথে অসাধু ট্যানারি মালিক ও ব্যাবসায়িদের সিন্ডিকেট মুক্ত চামড়া ব্যাবসার আহবান জানান। আরও বলেন দেশের কওমী মাদ্রাসা গুলি হলো খালেছ দিনি প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান থেকে ইসলামের সঠিক ও বিশুদ্ধ দিক নির্দেশনা দেওয়া হয়। কওমী মাদ্রাসা বন্ধ থাকলে জাতি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন। মাদ্রাসা গুলি খুলে দিলে সাস্থবিধি মেনে আমরা প্রতিষ্ঠান গুলিকে পরিচালিত করবো, সরকার ও প্রশাসন আমাদের দাবী দুটিকে গুরুত্বের সাথে নিয়ে যথাযথ ব্যবস্থা নিবেন। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বক্তব্য রাখেন মুফতী মুমতাজুল করিম, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতী মাশহুদুর রহমান, মুফতি ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মাওলানা আবুল হাসান, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আবু সালেহ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জুনাইদ মাহমুদ, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আলহাজ্ব মোঃ আবু তাহের, মুফতী আব্দুল্লাহ, মাওলানা আবু জাফর, মাওলানা আসাদুজ্জামান, হাফেজ সালাহ উদ্দিন, মাওলানা ইকবাল, মোঃ ফেরদাউস গাজী সুমন, হাফেজ মোঃ হাসান, মোঃ নাসিব ইসলাম, সামছুর রহমান বাবুল প্রমূখ নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসা ছাত্ররা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি 

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।