সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চাঁদাবাজ টেন্ডারবাজ স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে এ অভিযান : কাদের | চ্যানেল খুলনা

চাঁদাবাজ টেন্ডারবাজ স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে এ অভিযান : কাদের

চ্যানেল খুলনা ডেস্কঃ সরকারের শুদ্ধি অভিযানের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ অভিযান দলে অনুপ্রবেশকারী, স্বাধীনতাবিরোধী, অপকর্মকারী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। যারা মাইনোরিটি (সংখ্যালঘু) সম্পদ দখল করতে চায়, তাদের বিরুদ্ধে এ অভিযান।

শনিবার (৫ অক্টোবর) পুরান ঢাকার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়েদুল কাদের বলেন, এ অভিযান কোনো গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি দুর্বৃত্তদের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতেই এ অভিযান।

ভারত সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তৃণমূল পর্যায়ের কাউন্সিলে ও সম্মেলনে যাতে কোনোভাবেই বিতর্কিতরা জায়গা না পায়। তার নির্দেশনা অনুযায়ী সে বিষয়ে আমরা সতর্ক আছি।

ভারত-বাংলাদেশ সফরের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো। নরেন্দ্র মোদি সরকারের সাহসিকতার কারণে ছিটমহলের মতো সীমান্ত সমস্যার সুরাহা করেছেন। সমুদ্র সীমার বিষয়ে জাতিসংঘের রায়ের বিরুদ্ধে তারা আপিল না করে তারা সুসম্পর্ক বজায় রেখেছে।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমান সবাই এক। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, আপনাদের কোনো ভয় নেই। আপনাদের ভোটের মর্যাদা মুসলমানের চেয়ে কম নয়। আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন। মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন।

এর আগে সেতুমন্ত্রী পূজা মণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মাঝে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।