সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চরমোনাইর ঐতিহাসিক ৩দিন ব্যাপী মাহফিল শুরু | চ্যানেল খুলনা

চরমোনাইর ঐতিহাসিক ৩দিন ব্যাপী মাহফিল শুরু

দেশের অন্যতম ইসলামী মহাসম্মেলন চরমোনাই বার্ষিক মাহফিল শুরু হলো। আগামী২৮ নভেম্বর (সোমবার) সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তা সমাপ্ত হবে।

আজ শুক্রবার জুমার পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়।

সপ্তাহের শুরু থেকেই সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয় মাহফিলে। মাঠ কানায় কানায় ভরে উঠেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাহফিলের শৃঙ্খলার দায়িত্ব পালন করবে ‘বাংলাদেশ মুজাহিদ কমিটি’র তত্ত্বাবধানে সহস্রাধিক স্বেচ্ছাসেবক। তাদের নিরাপত্তা, শৃঙ্খলা ও খিদমতের দায়িত্ব আলাদাভাবে বন্টন করে দেয়া হয়েছে।

মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে মাহফিল হাসপাতালের কার্যক্রম সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। সার্বক্ষণিক ৩টি এ্যাম্বুলেন্স রাখা হবে মাহফিল হাসপাতালে।

মাহফিলে মূল ৭টি বয়ান করবেন যথাক্রমে মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়াও মাহফিলের ৩ দিন ধারাবাহিকভাবে দেশ ও বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করবেন।
উদ্বোধনী বয়ানে বরিশালের প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।