সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘেউ ঘেউ করায় কুকুরকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ঘেউ ঘেউ করায় কুকুরকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

বগুড়ার কানছগাড়ি এলাকায় মুরগির খামারের সামনে ঘেউ ঘেউ করায় একটি কুকুরকে ছুরিকাঘাত করে ড্রেনে ফেলে রাখার অভিযোগে স্বপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন প্রাণী অধিকার কর্মীরা।

পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর কুকুরটি রক্তাক্ত অবস্থায় একটি ড্রেনে পড়ে ছিল। খবর পেয়ে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সদস্য এমরান হোসেন কুকুরটিকে উদ্ধার করে শহরের জলেশ্বরীতলার ‘পেট কনসাল্টেন্সি’তে নিয়ে যান।

পরে প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় কুকুরটির চিকিৎসা শুরু হয়। বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হানের নেতৃত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে একটি টিম অস্ত্রোপচার করে।

ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর রহমান বলেন, `কুকুরটির শরীরে অনেক গভীর ক্ষত ছিল। অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে পেট কনসাল্টেন্সিতে চিকিৎসাধীন। রাতে কুকুরটির জ্ঞান ফিরেছে, তবে এখনও আশঙ্কামুক্ত নয়।’

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর বকশী বাজার এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের সময় স্বপন মিয়ার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

কারাগারে অসুস্থ দীপু মনি, মেডিকেল ঘুরে ফিরলেন মুন্সিগঞ্জ কারাগারে

দূরপাল্লার বাসে তল্লাশি, ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নদী থেকে উদ্ধার দুই মরদেহের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় তিন দিন পর স্বামী গ্রেপ্তার

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।